রুশ বাহিনীর হাতে খেরসনের মেয়র আটক

২৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় এ অঞ্চলটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।

খেরসনের স্থানীয় এক কর্মকর্তা জানান, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার খেরসন শহরের মেয়রকে অপহরণ করেছে।

কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত। খেরসন অঞ্চলের মস্কো-নিযুক্ত ডেপুটি প্রধান একেতেরিনা গুবারেভা বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে, খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে কমান্ড্যান্টের (সামরিক পুলিশ) কার্যালয় থেকে আটক করা হয়েছে।

এ দিকে ইহোর কোলিখায়েভের উপদেষ্টা হ্যালিনা লায়াশেভস্কা জানান, ইউক্রেনের রাশিয়ান দখলদারদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করার পরে মেয়রকে অপহরণ করা হয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে লায়াশেভস্কা বলেন, গাড়ি থেকে নামার সাথে সাথেই তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত এফএসবির মাধ্যমে আটক করা হয়।

এর আগে পুরও খেরসন অঞ্চল দখলে নেয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসনের এবং একইসাথে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রুশ বাহিনী।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *