নিউজ ডেস্ক: স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩-এ ক্যুইজ প্রতিযোগিতার উইনার হিসেবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির কাছ থেকে পুরস্কার হিসেবে ৭টি বইয়ের সেট ও একটি স্যামসাং ট্যাব নিচ্ছে স্ট্যান্ডার্ড থ্রি -এর শিক্ষার্থী আনান মুস্তাফিজ মুগলি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে আনান মুস্তাফিজ। তার বক্তব্যে ম্যাভেনউড স্কুলের শিক্ষার্থীদের পক্ষে কার্নিভালে অংশ নেয়া সব শিশুকে শুভেচ্ছা জানায় আনান।
এর আগে শিশুদের জন্য আইসিটি বিভাগের আয়োজিত ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩-এ অংশ নেয় আনান মুস্তাফিজ মুগলি। উৎসবের দ্বিতীয় দিনে (২৮ সেপ্টেম্বর) প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে আনান।
রাজনীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এই উৎসব চলে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: রাজধানীতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কার্নিভালের উদ্বোধন করেন।
চিলড্রেন কার্নিভাল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply