নিউজ ডেস্ক: সমৃদ্ধ দেশ গঠনে মেধার সর্বোত্তম ব্যবহার ও বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা দরকার। এমনটাই বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
রোববার রাজধানীর মতিঝিলস্থ শিল্প ভবনের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি কাঙ্খিত স্বাধীনতা। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে আমরা কাজ করে যাচ্ছি।
শিল্পমন্ত্রী বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর ‘সুফল আমরা ভোগ করছি’।
মন্ত্রী প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা থেকে শিল্প কারখানা গড়ে তুলতে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
অন্যানের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ ইমদাদুল হক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার ও উপসচিব ডক্টর মোহাম্মদ ফয়সাল আবেদীন খান বক্তৃতা করেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর/সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply