আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

নিউজ ডেস্ক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকালে তাদের গ্রেফতার করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সাথে দেশ ছাড়েন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৫ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায়।

গ্রেফতার/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *