নিউজ ডেস্ক: সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলুর রহমান। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
বিশ্বজিৎ সাহা বলেন, ফজলুর রহমান গতকাল রোববার অফিস করেছেন। আজ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সিটি গ্রুপের মালিকানাধীন সময় টিভির প্রতিবেদনে বলা হয়, পরিবার জানিয়েছে, আজ বাদ আসর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।
ফজলুর রহমান একাধিকবার সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হয়েছেন। সবশেষ ২০২২-২৩ অর্থবছরেও তিনি সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হন। এ ছাড়া তিনি এশিয়া ওয়ান ‘গ্রেটেস্ট লিডার ২০২০-২১’ সম্মানে ভূষিত হন।
সিটি গ্রুপ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply