হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক: চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা করা হয়েছে। ২১ মে স্থানীয় সময় রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন শেষ হবে বিমানের প্রি-হজ ফ্লাইট।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছর হজযাত্রী পরিবহণে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে।

তিনি জানান, প্রি-হজ ফ্লাইটে পরিচালনা করা হবে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪, চট্টগ্রাম-মদিনা রুটে ৬, সিলেট-জেদ্দা এবং সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *