৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইংল্যান্ড): গেল বছর ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। এটি এক বছরে ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের চেষ্টায় রেকর্ড তৈরি করেছে।
বার্তা সংস্থা পিএ মঙ্গলবার সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এ কথা জানিয়েছে।
জানা গেছে, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ। সে বছর অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ছিল ৯ হাজারের কিছু বেশি।
নভেম্বরে আবহাওয়া অনুকূল থাকায় সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়েছেন। শুধু ১১ নভেম্বরই পাড়ি দিয়েছেন ১ হাজার ১৮৫ জন, যা এ যাবতকালের রেকর্ড।
আরও পড়ুন: ভূমধ্যসাগর থেকে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার
এ নিয়ে ফ্রান্সের সাথেও ব্রিটেনের টানাপোড়েন চলছে।
অভিবাসন/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply