২ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদের বাইরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারিসহ নিহত হয়েছেন ১৫ জন।
হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
মাহমুদ রাসুলি জানান, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়। এতে মুজিব ও তার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply