০৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানের লাগোয়া পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত এলাকায় একটি সেনাচৌকিতে আত্মঘাতী হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার সকালে শিয়া অধ্যুষিত এলাকাটির একটি বাজারের কাছে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর: দ্য ডন।
কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক আজহার আকরাম জানান, রোববার সকালে বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
আত্মঘাতী হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply