নিউজ ডেস্ক: আধুনিক মালয়েশিয়ার জনক দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের সংক্রমণে ভুগছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার মাহাথিরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর: রয়টার্স।
৯৮ বছর বয়সি মাহাথির হার্টের জটিলতায়ও ভুগছেন। তাকে হার্টে বাইপাস করা হয়েছে। গত কয়েক বছর ধরে তাকে হাসপাতালে আনা নেয়ার মধ্যেই রাখা হয়েছে।
দুই দশকের দোর্দণ্ড প্রতাপশালী এই শাসকের মঙ্গলবার একটি মামলায় কোর্টে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি।
সবশেষ গত ২৬ জানুয়রি মাহাথিরকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিল।
২০০৩ সাল পর্যন্ত মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা ২২ বছর ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন। তখন ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কিন্তু তার সরকার দুই বছরও টিকতে পারেনি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে।
মালয়েশিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply