আবার বিয়ে করেছেন এস আই টুটুল

১৮ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল আবার বিয়ে করেছেন। টুটুলের স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। বর্তমানে নতুন সহধর্মিণীকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন এ গায়ক।

বছর খানেক আগে অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে টুটুলের ২২ বছরের সংসারের ইতি ঘটে। বিচ্ছেদের ৮ মাস পর সোনিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টুটুল। একটি রিয়েলিটি শো থেকে পরিচয় তাদের। সে পরিচয় থেকেই পরিণয়।

টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সাথে পরিচয় মূলত একটি রিয়েলিটি শোতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া।

টুটুল জানিয়েছেন, পাঁচ বছর ধরে আলাদা থাকার পর তানিয়া আহমেদের সাথে বিচ্ছেদ হয় তার। পরে একটি রিয়েলিটি শোতে কাজ করতে গিয়ে সোনিয়ার সাথে পরিচয় হয়। কিছু দিন পর তাকে বিয়ে করার প্রস্তাব দেন তিনি। সোনিয়াও রাজি হয়।

এসআই টুটুল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *