ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান।

শনিবার (২৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৭ অক্টোবর ইউজিসি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এক পত্র দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পত্রে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ০৫/১০/২০২১ তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি (উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।

প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান গত ৩১ শে মে ২০২১ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ৩০ শে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেন। ডক্টর মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ইউজিসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *