১৬ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের পূবাঞ্চলীয় শহর ইজিয়ামে ৪৪০টিরও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দেশটির আঞ্চলিক পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর: আলজাজিরা।
খারকিভ অঞ্চলের প্রধান তদন্তকারী কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজকে বলেন, উদ্ধার প্রতিটি মৃতদেহের ফরেসিক পরীক্ষা হবে। এটি এখন পর্যন্ত পাওয়া অন্যতম বড় গণকবর।
তিনি বলেন, যাচাই-বাছাই করে দেখা গেছে, কিছু মানুষ আর্টিলারি ফায়ারে মারা গেছেন আর কিছু বিমান হামলার কারণে। গেল সপ্তাহে হাজার হাজার রুশ সেনা ইজিয়াম থেকে পালিয়ে গেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর দ্বারা ফেব্রুয়ারির শেষের দিকে আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচাতে, যা ঘটেছিল তার সাথে এ আবিষ্কারের তুলনা করেছেন।
তিনি বলেন, আমরা বিশ্বকে জানতে চাই যে আসলেই কী ঘটছে এবং রাশিয়ান দখলদারিত্ব কীসের দিকে পরিচালিত হচ্ছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply