০৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরিয়ার সেনাবাহিনী এ হামলা প্রতিহত করেছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
খবরে জানা যায়, বুধবার রাতের হামলা আকাশেই সিরিয়ার সামরিক বাহিনী প্রতিহত করে। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করেছে সিরিয়ার সামরিক বাহিনী।
সিরিয়ায় দখলদার ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সিরিয়া/এসকেএম
















Leave a Reply