২৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে তিনজনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলায় তিন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ। এরপর আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।
গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই এবং এক বন্ধু বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিস, বাইক বাবদ এক কোটি ২০ লাখ টাকার পণ্য অর্ডার করেন। প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ না করে তাদের অর্থ আত্মসাৎ করে।
ই-অরেঞ্জ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply