ওয়াশিংটনে বাইডেন-মোদি বৈঠক শুক্রবার

২১ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চলতি সপ্তাহে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরের কর্মসূচি রয়েছে মোদির। সব ঠিক থাকলে সেই সময় প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। খবর: এনডিটিভি।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সাথে সরাসরি বৈঠক করবেন। এর আগে একাধিক ভার্চ্যুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এ দুই রাষ্ট্রপ্রধান।

চলতি বছরের মার্চে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ জোটভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে।

বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর মোদির। ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি।

তবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তাতেই সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন মোদি-বাইডেন।

জো বাইডেন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *