করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

২৭ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): করোনার উৎস খুঁজতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেন চীনে প্রথম কোভিড ১৯-ভাইরাস প্রাণী থেকে নাকি একটি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়েছে, সে বিষয় আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়। খবর: বিবিসি।

বিবৃতিতে বাইডেন তাদের চেষ্টা দ্বিগুন করার জন্য বলেছেন। এবং ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে।

জো বাইডেন/এসকেএম