৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২০ জন। দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৬৭৪ জন মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯২৫ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪১৫ জন। শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
করোনা/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply