কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে পাঁচ জনের মৃত্যু

২৭ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে কাঠের তৈরি গ্যালারি ভেঙে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক দর্শক।

রোববার দেশটির এলো এসপিনাল উৎসবে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে অতিরিক্ত চাপে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ষাঁড়ের লড়াই দেখতে দর্শকদের জন্য তিন ধাপের কাঠের গ্যালারি বানানো হয়। অতিরিক্ত দর্শকের চাপে কাঠের তৈরি গ্যালারি ভেঙে ওই পাঁচজন নিহত হন। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিতিৎসকরা।

এ সময় আতঙ্কে লড়াই করা ষাঁড়গুলো উৎসবস্থল থেকে পালিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এতে পথচারীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

সামাজিক যোগযোগমাধ্যমে এ মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

কলম্বিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *