কিউবান মায়োরকাসে মার্কিন সিনেটের আস্থা

০৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতি ডেস্ক): চিরশত্রু কিউবার বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। তিনি দায়িত্ব পালন করবেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে।

মঙ্গলবার দায়িত্ব পাওয়া আলেজান্দ্রো মায়োরকাস ইতিহাস গড়লেন। লাতিন বা অভিবাসী হিসেবে এই প্রথম কাউকে দায়িত্ব দিয়েছে সিনেট।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সহজ করতে জো বাইডেন দায়িত্ব নিয়েই তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকো সীমান্তে পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পরিবারের সাথে আবারও মিলিত করা।

এসব অভিবাসন সংস্কারের অধিকাংশ মায়োরকাসের নেতৃত্বেই সম্পন্ন হবে।

নির্বাহী আদেশে স্বাক্ষরকালে বাইডেন বলেছেন, আমি নতুন কোন আইন করছি না। আমি খারাপ নীতি দূর করছি।

এ অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার গতি পাবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *