১ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের খারকিভে রাশিয়ার চালানো বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন।
অরিন্দম টুইটারে তিনি জানান, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার করা বোমা হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সাথে যোগাযোগ রাখছে। আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও জানিয়েছেন, খারকিভ ও যে স্থানগুলোতে যুদ্ধ চলছে সেখান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসার জন্য তারা ভারতে অবস্থিত রাশিয়া ও ইউক্রেনের দূতাবাসের সাথে কথা বলেছেন।
ইউক্রেনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে সেখানে অবস্থান করছেন। যুদ্ধ লেগে যাওয়ার পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।
ইউক্রেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply