৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল এবং কোলকাতার বিখ্যাত অংকুর ফার্টলিটি ক্লিনিক ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে নিঃসন্তান দম্পতি ও বন্ধ্যাত্ব রোগীদের ফ্রি পরামর্শ প্রদান করা হয়। ৩, ৪ ও ৫ই মার্চ তিনদিনব্যাপী এই বন্ধ্যাত্ব বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুর গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা বিনামূল্যে বন্ধ্যাত্বের আন্তর্জাতিক মানের সেবা গ্রহনের সুযোগ পায়।
গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী মিসেস আরজুমান আরা বেগম বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে আমরা বিগত দিনগুলোতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের ইনফার্টিলিটি চিকিৎসা স্বল্পমূল্যে সাধারণ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই তিনি বিভিন্ন পদক্ষে গ্রহন করেছেন।
গ্লোবাল ফার্টিলিটি অ্যান্ড বিসার্চ সেন্টারে আইইউআই, আইভিএফ, আইসিএসআই সহ বন্ধ্যত্বের সবরকম চিকিৎসার ব্যবস্থা আছে। যেখানে বিগত দিনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বন্ধ্যত্ব রোগীর সফল্যের সাথে চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। আগমী দিনগুলোতেও স্বল্পমূল্যে উন্নত সেবা নিয়ে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল সবসময়ই জনগণের পাশে থাকবে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply