চলতি মাসেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে

১৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চলতি মাসেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে রাতে জাতীয় পরামর্শ কমিটির সাথে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি, চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে, সবার স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা ততটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো ততো দ্রুত আমাদের সব ক্লাস স্বাভাবিক ভাবে শুরু হয়ে যাবে।

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ভার্চ্যুয়ালি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ডক্টর মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এ সময় জেলা পুলিশ সুপার  মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরে লোকজন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *