০৭ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): দুইশ’ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগে বলিউডের অভিনেত্রী লীনা মারিয়া পালকে গ্রেফতার হয়েছে।
রোববার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং তাকে গ্রেফতার করেছে। খবর: আনন্দবাজার পত্রিকো।

কারাবন্দী প্রেমিক এস চন্দ্রশেখরের হয়েই এই চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ লীনার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এস চন্দ্রশেখর। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণাসহ ২১টি অভিযোগ রয়েছে। তবে কারাগারে থাকলেও বাইরে তার হয়ে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল সহযোগীরা। তাদেরই একজন হলেন অভিনেত্রী লীনা।
গত ৭ আগস্ট সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগ করে জানান, জুন মাসে আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সেজে তার সাথে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। বড় অংকের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। তার স্বামী আর্থিক প্রতারণার অভিযোগে জেলবন্দি ছিলেন তখন। কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল।
পুলিশ জানতে পারে, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সাথে যোগাযোগ করেছিলেন। চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।
লীনা মারিয়া পাল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply