১১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): করোনা ভাইরাসে নাজেহাল বিশ্ববাসী। করোনার সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তারই ধারাবাহিকতায় করোনার টিকা না নিলে মোবাইল ফোনের সিম বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক সরকার।
পাকিস্তানে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপের পাশাপাশি টিকাদান কর্যক্রম জোরদার করেছে দেশটির সরকার। এর মধ্যে দেশটির জনবহুল প্রদেশ পাঞ্জাব টিকা নেয়ার হার খুবই কম। সরকারি হিসেব অনুযায়ী দেশটির প্রায় তিন লাখ মানুষ প্রথম ডোজ নিলেও দ্বিতীয় টিকা নিতে আর আসেনি।
করোনা ঠেকাতে এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জুলাই থেকে বেতন বন্ধের ঘোষণা দিয়েছিল সেখানকার প্রাদেশিক সরকার।
পাকিস্তানে করোনায় এ পর্যন্ত সাড়ে ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪০ হাজার মানুষ।
পাকিস্তান/এসকেএম















