ডক্টর ইউনুসের কঠোর সমালোচনা

২৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): ডক্টর ইউনুসের কঠোর সমালোচনা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বললেন, যারা পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, বিভিন্ন সময় অনেক বড় বড় কথা বলেছেন, পদ্মাসেতু হওয়ার পর এখন তাদের মুখে আর কোনও কথা নেই।

শুক্রবার কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু বিএনপি-ই নয়, পদ্মাসেতু উদ্বোধনের খবরে সিপিডি, টিআইবি এবং আরও যারা পদ্মাসেতুর বিরোধিতা করেছিলেন তাদেরও গাত্রদাহ হচ্ছে।

তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুস হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে চিঠি লিখেছিলেন পদ্মাসেতুতে অর্থায়ন না করার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী সব ষড়যন্ত্র উপড়ে ফেলে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছেনে। দেখিয়ে দিয়েছেন, পদ্মাসেতু শুধু আমাদের গর্বের সেতু নয়, পদ্মাসেতু আমাদের সক্ষমতারও প্রতীক।

সেতু উদ্বোধনের ঘোষণার পর সারাদেশে বিশৃঙ্খলার পেছনে তারেক রহমানের হাত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমনকি দেশের সর্বোচ্চ আদালতের সামনেও বহিরাগত ও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এগুলোর পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে।

কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ডেপুটি কমিশনার মোহাম্মদ মামুনুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *