২৮ আগস্ট ২০২২ (আন্ততর্জাতিক ডেস্ক): চীনের সাথে উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের কড়া প্রতিক্রিয়ার পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল। খবর: সিএনএন।
মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিট্যাম এবং ইউএসএস চ্যান্সেলরভিল রোববার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে।
জাপানে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীতে এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়, কোনও দেশের উপকূল সীমা ব্যবহার করেনি এসব যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনও জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
উল্লেখ্য, তাইওয়ানকে চীন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি মেনে চলে। তাইওয়ান ইস্যুতে চীন বারবার বলে আসছে তারা মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানকে যুক্ত করতে চায়। এজন্য প্রয়োজন হলে তারা শক্তিও প্রয়োগ করবে।
তাইওয়ান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply