তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন

৩০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিন বাড়িয়ে দুদিন করে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

নতুন রুটিন অনুযায়ী, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

করোনা ভাইরাস মহামারির কারণে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল। বাকি শ্রেণিগুলোর ক্লাস হচ্ছিল সপ্তাহে একদিন।

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে একদিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে ছয় দিনই চলবে।

এ ছাড়া করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিশু শ্রেণি, নার্সারি বা কেজি শ্রেণির মতো প্রাকপ্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *