তেলের দাম ছুটছে পাগলা ঘোড়ার মত

৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): তেলের দাম ছুটছে পাগলা ঘোড়ার মত। এক মাসের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত তেল প্রতি লিটারে বেড়েছে ৭ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।

বৃহস্পতিবার ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম নির্ধারণ করেছে। আজ থেকেই এই দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের জারের দাম খুচরা পর্যায়ে পড়বে ৯৯৭ টাকা, যা ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকার পরিবর্তে ১৮৫ টাকায় বিক্রি হবে। খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১৫৮ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়। যদিও ভোক্তা পর্যায়ে এর চেয়ে বেশি দামে কিনতে হয়েছে।

সয়াবিন তেল/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *