দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি (ভিডিও)

০৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আজও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাগী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ঢাকায় ১১৮ মিলিমিটার, মাদারীপুরে ৫৫ মিলিমিটার, নিকলিতে ৪০ মিলিমিটার, ফেনীতে ৫৬ মিলিমিটার, কক্সবাজারে ৬৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ৫৭ মিলিমিটার।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় তা কমতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অতিক্রম করে আসাম পর্যন্ত অবস্থান করছে। এটি পশিচমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত এগিয়ে এসেছে। দক্ষিণ পশ্চিম মৌসুী বায়ু আরও এগোনোর জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলের রয়েছে। আগামী ৩ দিনে এই মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া/এসকেএম