দ্বিতীয় বিয়ে করলেন মাহি

১৪ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): দ্বিতীয় বিয়ে করেছেন ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেছেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে বিয়ে করেছেন তিনি। নিজের ফেসুবকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

জানা গেছে, ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে রকিব সরকারের সম্পৃক্ততা রয়েছে। তার দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে দুই সন্তান আছে তার।

এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। পঞ্চম বিবাহবার্ষিকীতে মাহি জানান, তারা আর এক সাথে থাকছেন না।

মাহিয়া মাহি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *