২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): নতুন সদস্য নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটর কাউন্সিল (ডিএসইসি)। রাজধানীর বিভ্ন্নি (প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল) গণমাধ্যমে কর্মরত সাব-এডিটররা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সদস্য হতে চাইলে সাব-এডিটর কিংবা নিউজরুম এডিটর হিসেবে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা লাগবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা সমমান। সংগঠনের নির্ধারিত ফরমে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
এতে আরও বলা হয়, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (ইসলাম এস্টের, ৫৫/১ পুরানা পল্টন, তৃতীয় তলা) অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ ও তা জমা দেয়া যাবে। জমা দেয়ার সময় সংগঠনের ব্যাংক হিসাবে (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, হিসাব নং ০২০০০১১৯০৩২০১ অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা) ৫শ’ টাকা জমা দিয়ে রসিদের ফটোকপি দিতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
ডিএসইসি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply