৩১ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): অবশেষে নেইমার অ্যান্ড কোং পেল সুখবর। স্বাগতিক হিসেবেই তারা মাঠে নামবে কোপা আমেরিকায়। ঘরের মাঠের অ্যাডভান্টেজ পুরোপুরি কাজে লাগাতে চাইবেন নেইমাররা। শেষবার ঘরের মাঠে বিশ্বকাপে সফলভাবে হেক্সা মিশন শেষ করতে না পারার কষ্টটা লাঘবের আরেকটা সুযোগ পাচ্ছে নীল-হলুদ শিবির।
তবে কোপা’র স্মৃতি সুখকর নয় ব্রাজিলের। বিশ্বকাপে সর্বোচ্চবার কাপ জয়ী দলটি কোপায় ঢের পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে আর আর্জেন্টিনা থেকে। ফর্মে না থাকা মেসির দলের সাথে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পাচ্ছে তারুণ্য নির্ভর ব্যালান্সড সেলেসাওরা।
আগেই জানা গেছে করোনা সংক্রমণের কারণে কোপা আমেরিকা সরে গেছে আর্জেন্টিনা থেকে। রাজনৈতিক অস্থিরতায় যৌথ আয়োজক কলম্বিয়া রণে ভঙ্গ দিয়েছে আগেই। এবার জানা গেল টুর্নামেন্টের মাত্র ১৩ দিন আগে আয়োজক হলো বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেয়া দেশ ব্রাজিল।
রবিবার স্থানীয় সময় গভীর রাতে ঘোষণা দেয়া হলো আর্জেন্টিনায় এবার কোপা আমেরিকা করা সম্ভব হচ্ছে না। এর কয়েক ঘন্টা পর, সোমবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন- কনমেবল বিবৃতি দিয়ে জানালো নতুন আয়োজক দেশের নাম।
নেইমারের ব্রাজিলে ১৩ জুন শুরু হবে ফুটবলের এই জমজমাট আসর। ১০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার এবারের আসরের। খবর: মুন্ড আলবেইসিলেস্তি।
কোপা আমেরিকা/আরএম/রমু
















Leave a Reply