পাঞ্জাবে আদালতে বিস্ফোরণ

২৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলা আদালতে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও পাঁচজন মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। খবর: এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়ে।

বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া কাজ করছে অগ্নি নির্বাপণ ইউনিট।

লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের কাছে অবস্থিত আদালত ভবনটি।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় বিস্ফোরণের ঘটনাটি ভালোভাবে তদন্ত কর দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *