১২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
সোমবার সকাল ৮টার দিকে দেশটির হেলমান্দ প্রদেশের লস্করগাহ শহরের বোলান এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: টোলো নিউজ।
খবরে জানা যায়, নিহত সবাই একই পরিবারের সদস্য। তারা লস্করগাহ শহরের একটি জেলা থেকে এসেছিলেন। হতাহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
সম্প্রতি আফগানিস্তানজুড়ে তালেবানের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। এরমধ্যে নানা এলাকায় বিক্ষিপ্তভাবে বিস্ফোরেণের ঘটনাও বেড়ে চলেছে। এতে প্রাণ হারাচ্ছেন আফগানিস্তানের অসংখ্য বেসামরিক লোক।
বিস্ফোরণ/এসকেএম















