১০ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): প্রকৃতি, বন ও পরিবেশ নিয়েই আমাদের জীবন। সে কারণেই আমাদেরকে গাছ তথা প্রকৃতির যত্ন নিতে হবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শনিবার রাজধানীর নটরডেম কলেজে ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন ৮০০ ডলার লাগে।
তিনি আরও বলেন, প্রকৃতি, বন, পরিবেশ এই নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি, কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমরা টের পাই না। আমরা এতো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি যে, সারা বিশ্বকে বহুবার ধ্বংস করে দেবার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জীবনের জন্য অত্যবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি। সে কারণেই গাছের যত্নে নিতে হবে। একইসাথে পানির যে আধার পুকুর, নদী, খালসহ যেসব জলাধার আছে সেগুলোরও যত্ন নিতে হবে। সঠিক বর্জ ব্যবস্থাপনা নিয়ে সবাইকে ভাবতে হবে।
উল্লেখ্য, প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’-এই স্লোগানকে সামনে রেখে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।
শিক্ষামন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply