প্রতিদিন রাত ৮টায় ঢাকা শাটডাউনে যাবে

১০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পয়লা জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধ করার জন্য উদ্যোগ নেয়া হবে। এমনটাই জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেছেন, রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্য নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। প্রতিদিন রাত ৮টায় ঢাকা শাটডাউনে যাবে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় সেমিনারের। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র মন্তব্য করেন, টেকসই শহর ব্যবস্থাপনা নিশ্চত করতে ঢাকা শহরেরও সব ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও কর্মযজ্ঞ শেষ করার সুনির্দিষ্ট সময় থাকা উচিত। বলেন, করোনাকালে জনজীবন যখন স্তব্ধ ছিল তখন প্রকৃতিকে নবউদ্যোমে জেগে ওঠতে আমরা দেখেছি। কারণ প্রকৃতিরও বিশ্রাম করার সময় লাগে। তেমনি ঢাকা শহরের ব্যবস্থাপনার জন্য সময় প্রয়োজন। পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে দাবি করে মেয়র বলেন, ঢাকা শহরের কোনও সময়সীমা নেই।  তাই এ বিষয়ে আমরা সবার সাথে আলাপ করছি।

আরও পড়ুন: দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হবে

শেখ তাপস বলেন, ঢাকা সিটি করপোরেশনের যে নর্দমাগুলো আছে সেগুলো শুধু পানি নিষ্কাশনের জন্য। সেগুলো পয়োঃবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। পয়োঃবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। যেহেতু ওয়াসা পয়োঃবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেনি সেহেতু ঢাকাবাসী পয়ঃবর্জ্যের সংযোগগুলো আমাদের নর্দমা দিয়ে দেয়। যার কারণে এই নর্দমাগুলো থেকে পয়োঃবর্জ্য খালে গিয়ে পৌঁছায়। ফলে খালের পানি কালো হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী পয়লা জুলাই থেকে আমরা সেটার কঠোর বাস্তবায়নে যাব।

মেয়র তাপস/এসকেএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *