সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা এম রাশেদ খান হত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ তদন্তের পর বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহত রাশেদের মায়ের সাথে ফোনালাপে এ কথা বলেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী রাশেদের পরিবারকে আশ্বাস দিয়েছেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী রাশেদের মাকে সান্ত্বনা জানান এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।
প্রেস সচিব বলেন, রাশেদের মা তার পরিবার সম্পর্কে খোঁজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে রাশেদ নিহত হন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকনাফের মেরিন ড্রাইভ রোডে ঘটনাস্থলে দায়িত্বে থাকা চেক-পোস্ট ইনচার্জসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই হত্যাকান্ডের তদন্ত করছে।















Leave a Reply