১ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ফ্রান্স): নতুন বছরের প্রথম দিনে ফ্রান্সে কার্যকর হলো নতুন একটি আইন। যার আওতায় বেশির ভাগ ফল ও সবজি প্লাস্টিকে মোড়কজাত নিষিদ্ধ।
নতুন এ আইন ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। খবর: বিবিসি।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ‘ব্যাপক পরিমাণ’ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে। নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য এই ধরনের প্লাস্টিকের পণ্য ব্যবহার কমানো এবং এর বিকল্প হিসেবে অন্যান্য উপকরণ বা পুনর্ব্যবহারযোগ্য মোড়কের পরিমাণ বাড়ানো।
বিবিসির খবরে বলা হয়, শসা, লেবু, কমলাসহ ৩০ ধরনের খাদ্যদ্রব্য প্লাস্টিক দিয়ে মোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তবে বেশি পরিমাণের পাশাপাশি কাটা বা প্রক্রিয়াজাত ফলের ক্ষেত্রে ছাড় দেয়া হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই নিষেধাজ্ঞাকে ‘একটি সত্যিকারের বিপ্লব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে ফ্রান্স একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য পুরোপুরি বন্ধ করতে চায়, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
ফ্রান্সে ফল ও সবজির এক–তৃতীয়াংশ প্লাস্টিকে মুড়িয়ে বিক্রি করা হয়। সরকারি কর্মকর্তারা ধারণা করছেন, এর মধ্য দিয়ে প্রতিবছর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ১০০ কোটি পণ্য ব্যবহার কমবে।
এর আগে ২০২১ সালে দেশটি প্লাস্টিকের পাইপ, কাপ ও চামচ, ছুরি ও একবার ব্যবহারযোগ্য খাবারের বক্স নিষিদ্ধ ছিল। ২০২২ সালের পরে জনসমাগম হয় এমন স্থানে প্লাস্টিকের বোতলের ব্যবহার কমাতে সুপেয় পানির কল স্থাপন বাধ্যতামূলক করা হবে।
ফ্রান্স/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply