০২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): প্রায় দুই দশক পর আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা।
শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
তবে সবশেষ বিদেশি সেনা কবে কখন বাগরাম বিমানঘাঁটি ছেড়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা।
আফগান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কবে এই বিমানঘাঁটি কবে হস্তান্তর করা হবে, সে সম্পর্কেও তিনি কিছু বলেননি।
আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, আফগান বাহিনীর কাছে বিমানঘাঁটিটি আনুষ্ঠানিক হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
আফগানিস্তান/এসকেএম















