বাসায় ফিরলেন সোহেল রানা

১৪ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা এতোদিন হাসপাতালে ছিলেন। তবে শারীরিক অবস্থার উন্নতি হাওয়ায় তাকে বাসায় নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে তাকে বাসায় নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ বলেন, আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন করোনামুক্ত। আব্বু নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় নিয়ে চিকিৎসা দিলে ভালো হবে।

গেল ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। তবে ২৬ ডিসেম্বর এই অভিনেতার হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমে জানান তার স্ত্রী জিনাত বেগম। তখন তিনি বলেন, শুরুতে শ্বাসকষ্ট থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেয়া হয়।

প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে  চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন বরেণ্য প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও জায়গা করে নেন ঢালিউডে। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সোহেল রানা। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

সোহেল রানা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *