বিচ্ছেদের ঘোষণা পিকে-শাকিরার

৪ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): কলম্বিয়ান সুপারস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।

পিকে আর শাকিরার গল্পের শুরুটা ২০১০ সালে। সে বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন এই পপ তারকা। বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরা জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেও। ১০ বছরের বড় শাকিরার সাথে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। তবে টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা শেষমেস টুটেই গেল।

সম্প্রতি শাকিরার একটি গানে তাদের বিচ্ছেদের ইঙ্গিত ছিল। শাকিরা গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

শাকিরা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *