বিনোদন ডেস্ক: বিরল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোম রোগে আক্রান্ত হয়েছেন জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমার থিম গানের গায়িকা সেলেন ডিওন।
শুক্রবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এ অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হওয়ার কথা জানান গায়িকা নিজেই। পোস্টে সেলেন ডিওন জানান, বিরল এই রোগে আক্রান্ত হওয়ায় বর্তমানে তিনি কনসার্ট স্থগিত করেছেন।
পোস্ট করা ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে আবগাপ্লুত হয়ে পড়েন ৫৪ বছর বয়সী গায়িকা। বলেন, অনেক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার পর স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়ে। এ রোগের কারেণে হাটতে ও গান গাইতে সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই সমস্যা আমার জীবনের সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে। আমি নিজের কণ্ঠ ব্যবহার করে গাইতে পারছি না।
জানা যায়, এই রোগে আক্রান্ত হলে রোগীর মূলত পেশিতে টান পড়ে। ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। সেলেন ডিওন জানিয়েছেন, সুস্থ হতে তার থেরাপিস্টের সাথে প্রতিদিনই কাজ করে যাচ্ছেন তিনি।
গায়িকার ওই ভিডিও বার্তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। যেখানে গণমাধ্যমটি জানিয়েছে, স্টিফ পারসন সিনড্রোম অত্যন্ত বিরল একটি রোগ। যা নিরাময়যোগ্য নয়।
ভিডিও বার্তায় আগামী কনসার্টগুলো স্থগিত করার ঘোষণা দেন সেলেন ডিওন। জানান, ২০২৩ ও ২০২৪ সালে তার পূর্বনির্ধারিত কনসার্টগুলোর তারিখ নতুন করে ঠিক করবেন। কনসার্ট স্থগিত করায় ভক্তদের কাছে বারবার দুঃখপ্রকাশ করতেও দেখা যায় তাকে।
সেলেন ডিওন/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply