২ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৬৯ জন। এদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৫ জন নারী। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৬০ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৫৭৯ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ১০ বছরের কম বয়েসি ১ জন, ১১ থেকে ২০ বছর বয়েসি ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়েসি ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১১ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৪৪ জন রয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৭ জন রয়েছেন। মৃতদের ৪৮ জন সরকারি হাসপাতালে, ১৯ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৫৮ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ১১৭ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৫২ জন।
দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৫৫ হাজার ৮৬৮টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৪৩ হাজার ১১১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।
উল্লেখ্য, ৪২১ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম















Leave a Reply