ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ডস’

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি তারকাদের সম্মাননা দেয়ার লক্ষ্যে ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম আগামী ৬ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজন করতে যাচ্ছে ‘হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ডস’। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত তারকা বালাম, আগুনসহ আরও অনেকে পারফর্ম করবেন বলে জানিয়েছে আয়োজকরা।

মঙ্গলবার পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে ‘হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ডস ২০২৩’ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় l

এতে উপস্থিত ছিলেন নিউহামের মেয়র রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহাম এর মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর জসিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, কাউন্সিলর ফয়জুর রহমান, ইভেন্ট ব্রিটেনের প্রতিষ্ঠাতা এস এইচ সোহাগ, হার্ট ক্লেম এর ডিরেক্টর ইমরান হোসাইন, ইভেন্ট আনিসুর রহমান অন্তূ, তুলি, শাহেদ উদ্দিন, কিটন সিকদার, মিসবাহ আহমেদ, মিনহাজ খান, সোহেল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট জনরা l

অ্যাওয়ার্ডস অনুষ্ঠান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *