আন্তর্জাতিক ডেস্ক: চুক্তি অনুযায়ী ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। ২০১৮ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির অধীনে ভারতকে ৫ ডিভিশন এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেবে মস্কে।
এস-৪০০ রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগ রয়েছে।
মঙ্গলবার রাশিয়ার অনুমোদিত অস্ত্র রফতানিকারক কোম্পানি রোসোব্রোনেক্সপোর্ট এ তথ্য জানিয়েছে। কোম্পানিটির প্রধান অ্যালেকজান্ডর মিখাইয়েভ বলেছেন, চুক্তির শর্তানুযায়ী ভারতকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এক্সিবিশন অ্যারো ইন্ডিয়া-২০২৩ শীর্ষক প্রদর্শনীতে রাশিয়ার এ কর্মকর্তা বলেন, ভারতকে অতিরিক্ত মিগ-২৯কে/কেইউবি মডেলের অ্যাডভান্স এয়ারক্র্যাফট দেয়ার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। নতুন মডেলের এই বিমানে অ্যাডভান্স প্রযুক্তি ও অস্ত্রব্যবস্থা রয়েছে।
দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে চলছে ১৪তম অ্যারো ইন্ডিয়া ২০২৩ ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এক্সিবিশন। ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। যেখানে নিয়মিত অংশ নেয় রাশিয়া। চলতি বছর রাশিয়া ২০০টির বেশি সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে।
ক্ষেপণাস্ত্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply