ভূমিকম্পে লণ্ডভণ্ড ক্রোয়েশিয়া

২৯ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্রোয়েশিয়ায়। ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবারের এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা স্থানীয় গণমাধ্যম। 

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

ক্রোয়েশিয়ার ভূতত্ত্ববিজ্ঞানী ক্রেশিমির কুক ভূমিকম্পকে অত্যন্ত শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন। বলেন, বসন্তে জাগ্রেবে এবং তার আশপাশে আঘাত হানা ভূমিকম্পের চেয়ে মঙ্গলবারের ভূমিকম্প অনেক শক্তিশালী।

নড়বড়ে এবং পুরানো ভবনের আশপাশ থেকে সরে যাওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানান তিনি। আক্রান্ত এলাকা থেকে অন্য কোথাও অবস্থান নেয়ারও অনুরোধ জানান। সতর্ক করেছেন পরবর্তী মৃদু ভূমিকম্পের বিষয়ে। 

ভূমিকম্পের সাথে সাথে ভীত সন্ত্রস্ত বাসিন্দারা রাস্তায় ছুটে আসেন। করোনা সংক্রমণরোধে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকলেও অনেকে শহর ছেড়েছেন ইতোমধ্যে। 

আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।

সতর্কতার অংশ হিসেবে স্লোভেনিয়ার ক্রস্কো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরমাণু কেন্দ্রের মুখপাত্র।

ক্রোয়েশিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *