ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত জাপান

২০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাপানের উত্তরাঞ্চলীয় তোহুকু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ তুষারঝড়ে দুর্ঘটনার কবলে পড়েছে ১৩০টি গাড়ি। এ ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের কারণে রাস্তায় আটকা পড়েছে শত শত মানুষ।

মঙ্গলবার বিকেলে আকস্মিক তুষারঝড়ের কবলে পড়ে গাড়িগুলো। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় একশ’ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে গাড়িগুলো একটার সাথে আরেকটার সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

এক জাপানি জানান, হঠাৎ করেই কি যেন হয়ে গেল। সামনে কি ছিল কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। আটকা পড়াদের উদ্ধারে কাজ করে উদ্ধারকারীরা। আগামী ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও উল্লেখ করা হয়।

বিগত কয়েক সপ্তাহ ধরেই জাপানে তুষারপাত বেড়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে গড় প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ তুষারপাত হচ্ছে।

তুষারঝড়/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *