মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে

১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। যারা মন্দিরে হামলা করে, তারা দলের নয় দুর্বৃত্ত। তারা সবার শত্রু।

শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের সংখ্যালঘু ভাববেন না। সমান অধিকার আছে আপনাদের। সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়াকান্না মানায় না। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজমান। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বসে বহু দিনের সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় হয়েছে। কয়েকটি সমস্যার অগ্রগতি আসবে। সেপ্টেম্বরে আরও কিছু বিষয়ে সমাধান হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *