মশক নিধনে ডিএনসিসির অভিযান

০১ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টে মোট ১৫টি মামলায় সর্বমোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৩৫ হাজার টাকা। ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ২ টি মামলায় ১০ হাজার টাকা। ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৬ টি মামলায় ৪০ হাজার টাকা। এবং ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ২ টি মামলায় ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এবং একজনকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩ লক্ষ ৮৫ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। সবাইকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি মেয়র এর আহ্বান ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ মানার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

ডিএনসিসি/এসকেএম